চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে গড়াবে নারী টি-২০ বিশ্বকাপ। এর আগেই বাংলাদেশ সফরে আসবে হারমানপ্রীত কৌররা। শুক্রবার সিলেটে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। তিনি বলেন, বিশ্বকাপের আগেই আসবে তারা।
নাদেল বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’
.png)
২০১৪ সালের পর গত বছরই দ্বিতীয়বারের মতো সিরিজ খেলতে আসে ভারতীয় নারী ক্রিকেট দল। ২০১৪তে টি-২০ বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল। এবারো বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশে আসবে ভারত।