ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

দুই সেঞ্চুরিয়ানকে ফেরালেন অভিষিক্ত রানা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ২২ মার্চ ২০২৪
দুই সেঞ্চুরিয়ানকে ফেরালেন অভিষিক্ত রানা
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে বিপর্যয় কাটিয়ে মেন্ডিস-সিলভা জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল লঙ্কানরা। সেই সঙ্গে তিন অঙ্কের ম্যাজিক ফিগারও স্পর্শ করেছেন তারা। ভয়ংকর হয়ে ওঠা এ দুজনকেই ফেরালেন অভিষিক্ত পেসার নাহিদ রানা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ সাত উইকেটে ২৫৯ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Advertisement

শ্রীলংকার হয়ে ইনিংস উদ্ধোধনে নামেন নিশান মাদুস্কা ও দিমুথ করুণারত্নে। তবে শুরুতেই এ জুটিতে আঘাত হানেন টাইগার পেসার খালেদ আহমেদ। 

ম্যাচের দ্বিতীয় ওভারেই মাদুস্কাকে সাজঘরের পথ দেখান খালেদ। পরে ক্রিজে এসে করুণারত্নের সঙ্গে ছোট জুটি গড়েন কুশল মেন্ডিস। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগে এ জুটিও ভাঙেন খালেদ। 

১২তম ওভারে এক্সট্রা বাউন্সে মেন্ডিসকে জাকিরের তালুবন্দী করেন খালেদ। আউট হওয়ার আগে ১৬ রান করেন মেন্ডিস।

উইকেটে এসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫) ও দিনেশ চান্দিমাল (৯)। দুর্দান্ত এক থ্রোতে ম্যাথিউজকে রান আউট করেন শান্ত। আর শরিফুলের পেসে পরাস্ত হন চান্দিমাল। অবশ্য অবিশ্বাস্য এক ক্যাচে তাকে তালুবন্দী করেছেন মিরাজ।

পরে উইকেটে এসে প্রতিরোধ গড়েন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এ জুটির ব্যাট থেকে আসে ২০২ রান। সেই সঙ্গে দুজনেই সেঞ্চুরি করেছেন। যদিও শতকের ইনিংস লম্বা করতে পারেননি তারা। তাদের দুজনকেই সাজঘরের পথ দেখিয়েছেন অভিষিক্ত নাহিদ রানা।

এখন জয়সুরিয়া ১ ও শূন্য রানে অপরাজিত আছেন কাসুন রাজিথা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!