ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের শুরুতেই কোহলির অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ২৩ মার্চ ২০২৪
আইপিএলের শুরুতেই কোহলির অনন্য রেকর্ড
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও ব্যাঙ্গালুরু। ম্যাচটিতে ৬ উইকেটে জিতেছে মুস্তাফিজদের দল। তবে হেরেও অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। 

শুক্রবার ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন কোহলি। টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন কোহলি। কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন। 

২০০৮ সাল থেকে ব্যাঙ্গালুরুর সঙ্গে পথচলা শুরু হয়েছে কোহলির। এটি ১৭তম আইপিএল। ১৬ বছর ধরে একই দলের হয়ে খেলছেন কোহলি। আর কোনো ক্রিকেটারের এই রেকর্ড নেই।

Advertisement

একাধিক ক্রিকেটার এই বছর ১৭টি আইপিএল খেলবেন। কিন্তু তারা কেউই একই দলের হয়ে ১৭তম আইপিএল খেলবেন না।

এদিকে চেন্নাইয়ের মহেন্দ্র সিংহ ধোনি সব ক’টি আইপিএল খেলেছেন। কিন্তু দু’বছরের জন্য চেন্নাই আইপিএলে নির্বাসিত ছিল। সেই দু’বছর রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন ধোনি। 

রোহিত শর্মাও সব আইপিএল খেলেছেন। কিন্তু তিনি প্রথম দু’বছর ডেকান চার্জার্সের (এখন সানরাইজার্স হায়দরাবাদ) হয়ে খেলেছিলেন। পরে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেন। 

এছাড়াও ঋদ্ধিমান সাহা ১৭তম আইপিএল খেলছেন। কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। ফলে টানা একই দলের হয়ে ১৭টি আইপিএল খেলার রেকর্ড গড়া হয়নি তারও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!