চেন্নাইয়ের এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায়।
এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে গেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই।
উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি। তাকে লঙ্কান পেসার মাথিশা পাথিরানার বদলে একাদশে সুযোগ দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
.png)
এদিকে বৃহস্পতিবার হঠাৎ করে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে দলটির নেতৃত্ব ভার উঠেছে ঋতুরাজ গায়কোয়াড়ের কাঁধে।
অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্সের নেতৃত্ব এবারও থাকছেন না বিরাট কোহলি। অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিকে। মূলত, দলকে শিরোপা জিতাতে ব্যর্থ হওয়ার কারণে নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। এখন পর্যন্ত মোট ৩ বার ফাইনাল খেললেও একবারও জিততে পারেনি শিরোপা।
সর্বশেষ ২০১৬ সালের আসরে ফাইনাল খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। ঐ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ রানে হেরে শিরোপা খুইয়েছিল কোহলির দল।