ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের পোস্ট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ১৯ মার্চ ২০২৪
মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের পোস্ট
মুস্তাফিজুর রহমান

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ২২ মার্চ বিশ্বের জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের সপ্তদশ আসরের পর্দা উঠছে। এরই মধ্যে টুর্নামেন্টটিতে অংশ নিতে ভারতে পৌঁছে গেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজর রহমান।

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই, তারপর খেলেছেন রাজস্থানের হয়ে। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার মুস্তাফিজ নামের ট্রেনটা এসে থেমেছে চেন্নাইয়ে।

বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএলে এবারের ঠিকানা চেন্নাই সুপার কিংস। টাইগার পেসারকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবির। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিয়েছেন তিনি। 

Advertisement

 

 

আজ (মঙ্গলবার) নিজের ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে ভারত যাত্রার খবরটি জানিয়েছিলেন মুস্তাফিজ। তিনি লিখেছিলেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’

কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মুস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। 

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং-এর দল।

আগামী ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। সেখানে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁ-হাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!