ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার প্রিমিয়ার লিগে আলো ছড়ালেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ২৮ মার্চ ২০২৪
এবার প্রিমিয়ার লিগে আলো ছড়ালেন রিশাদ
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

জাতীয় দলে এখনো নিজের ভিত শক্ত করতে পারেননি রিশাদ হোসেন। তবে সুযোগ পেয়ে নিজের জাত ভালোই চিনিয়েছেন তিনি। সবশেষ শ্রীলংকার বিপক্ষে টি-২০ এবং ওয়ানডেতে বোলিংয়ে তো বটেই, ব্যাট হাতেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেনর। এরপর থেকেই সবার নজরে এই লেগ স্পিনার।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুতে আবাহনী লিমিটেডের স্কোয়াডে ছিলেন রিশাদ। কিন্তু ম্যাচ খেলার সুযোগ করে দিতে আবাহনী তাকে ধারে ছেড়ে দেয় শাইনপুকুরের কাছে। ক্লাবটির হয়ে নেমেও আলো ছড়াচ্ছেন এই লেগ স্পিনার। 

বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নেমেই ৫ উইকেট শিকার করেছেন রিশাদ। বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্সের ইনিংস ২২২ রানে আটকে দিতে ৪৯ রানে রিশাদ পান ৫ উইকেট। সাদা বলের ক্রিকেটে এটি রিশাদের প্রথম পাঁচ উইকেট। ব্যাট হাতেও এদিন মেলে ধরার সুযোগ ছিলো রিশাদের। তবে তিনে নেমে ৩১ বলে ৯ করে আউট হন এই ডানহাতি।

Advertisement

এর আগে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে প্রথম ম্যাচে ২৭ রানে রিশাদ নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শাইনপুকুর স্পিনার ২২ রানে পান ১ উইকেট।

এদিকে শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডেতে বিস্ফোরক ব্যাটিংয়ে নায়ক হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে তাকে নিয়মিত খেলানোর আকুতি জানান নাজমুল হোসেন শান্ত। এর আগে বিপিএলে রিশাদকে নিয়মিত না খেলানোয় হতাশা প্রকাশ করেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!