ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়লেও দলটির অন্যতম তারকা ব্যাটার কোহলি। অন্যদিকে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। খেলোয়াড় থেকে তিনি হয়েছেন পরামর্শক, তবু লেগেছে কোহলির সঙ্গে।
গত আসরে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকা অবস্থাতেই গত বছর গম্ভীরের সঙ্গে কোহলির বাকযুদ্ধের ঘটনা এখনো টাটকা। সেই গম্ভীর কলকাতার পরামর্শক হিসেবে থাকছেন এবারের আইপিএলে।
.png)
ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিকদের মুখোমুখি হবে কলকাতা। এই ম্যাচকে সামনে রেখে স্টার স্পোর্টসকে অ্যারন বলেন, ‘আমি তেমন কিছু বলব না। তবে ম্যাচ দেখতে মুখিয়ে থাকব। ব্যাঙ্গালুরু ডাগআউটের ঠিক পাশেই বসবেন গৌতম গম্ভীর। কি ঘটতে যাচ্ছে, আমি জানি না। কোহলি কলকাতা ডাগ আউটের দিকে তাকালেই সে জ্বলে উঠবে।’
এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল তর্কে জড়ান কোহলি ও গম্ভীর। ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্বাগতিকদের ইনিংসের দশম ওভারের ওভারের প্রথম বলে আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর উত্তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। এ সময় তাদের শান্ত করতে এগিয়ে আসতে হয়েছিল কলকাতার রজত ভাটিয়াকে।