ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধোনির নামে প্রতারণা, অভিযুক্ত গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ১১ এপ্রিল ২০২৪
ধোনির নামে প্রতারণা, অভিযুক্ত গ্রেফতার
মহেন্দ্র সিং ধোনি। ছবি- সংগৃহীত

ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তুমুল জনপ্রিয়তার কারণে মাঝে মধ্যেই তাকে নানান বিজ্ঞাপনে দেখা যায়। সেই সুযোগ কাজে লাগিয়েই ধোনির নাম ও ছবি ব্যবহার করে ব্যবসা করে আসছিলেন এক দম্পতি।

এর আগে বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও টনক নড়েনি মিহির দিবাকর এবং তার স্ত্রী সৌম্যা দাসের। এজন্য ধোনির অভিযোগের ভিত্তিতে জয়পুর পুলিশ গ্রেফতার করেছে মিহিরকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিহিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Advertisement

সম্প্রতি আর্কা স্পোর্টস ম্যানেজমেন্টের অধীনে জয়পুরে একটি একাডেমি খুলেছেন দিবাকর। ভারতের বিভিন্ন শহর এবং দেশের বাইরেও তার একাডেমি আছে। প্রায় প্রতিটি জায়গায় ধোনির নাম ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজি ফি আদায় করেছেন তিনি। 

এর মধ্যে এমএস ধোনি ক্রিকেট একাডেমি এবং এমএস ধোনি স্পোর্টস একাডেমির নাম ভাঙিয়ে ১৫ কোটি রুপি মুনাফা করেছেন।

উল্লেখ্য, দিবাকর অতীতে ধোনির ব্যবসায়িক অংশীদার ছিলেন। কিন্তু ২০২১ সালে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধোনি তার নাম ব্যবহার করতে নিষেধ করেন। যদিও তা শোনেননি দিবাকর। অনুমতি ছাড়া ধোনির ছবি এবং নাম ব্যবহার করে ব্যবসা করায় প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী মিহিরকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!