ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ালেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ১৪ এপ্রিল ২০২৪
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ালেন গম্ভীর
ছবি- সংগৃহীত

পহেলা বৈশাখের দিন ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে লড়ছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে সফরকারীদের দেওয়া লক্ষ্য তাড়া করছে শ্রেয়স আইয়ারের দল। লখনৌয়ের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই এগোচ্ছে স্বাগতিকরা।

এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাঙালির সবচেয়ে বড় উৎসবে সামিল হলেন গৌতম গম্ভীর। দিল্লির হলেও আইপিএল সূত্রে আপাতত গম্ভীর এখন কলকাতার। কলকাতার মেন্টর তিনি। কলকাতা দলের সদস্য হওয়ায় পহেলা বৈশাখ উৎসবের কথা স্মরণ করলে তিনি। 

শনিবার সংবাদ সম্মেলনে দুই হাড়ি রসগোল্লা নিয়ে আসেন গম্ভীর। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে গম্ভীর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘কাল (আজ) নতুন বছর। সেজন্য আপনাদের জন্য মিষ্টি এনেছি। কাজেই সানন্দে খান এবং কিছু ক্যালরি বাড়ান।’ 

Advertisement

চলমান আইপিএলে গম্ভীরের পরিচালনায় ভালো করছে কলকাতা। প্রথম চার ম্যাচের তিনটা জিতেছে তারা। পঞ্চম ম্যাচে ঘরের মাঠে লখনৌর বিপক্ষে খেলছে দলটি। 

উল্লেখ্য, গম্ভীরের নেতৃত্বে কলকাতার আইপিএল জেতার ইতিহাস আছে। খেলা ছাড়ার পর মেন্টর হয়ে যাওয়া সাবেক এই ক্রিকেটার গত বছর পর্যন্ত ছিলেন লখনৌ’র দায়িত্বে। এবার সেই দল ছেড়ে যোগ দিয়েছেন রাইডার্সের ডেরায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!