ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৪

লড়াই করে হারল ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩, ১৬ এপ্রিল ২০২৪
লড়াই করে হারল ব্যাঙ্গালুরু
ছবি- সংগৃহীত

আইপিএলের হাইস্কোরিং ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে হায়দরাবাদ রান পাহাড় দাঁড় করালেও লড়াই করেই হেরেছে কোহলি-কার্তিকরা।

সোমবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রানের পাহাড়সম সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬২ রানে থামে ব্যাঙ্গালুরু। হায়দরাবাদের জয় ২৫ রানে।

লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পায় স্বাগতিক ব্যাঙ্গালুরু। দলটির উদ্বোধনী জুটি বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটে রীতিমতো উড়ছিল তারা। যদিও ইনিংসের সপ্তম ওভারে ৮০ রানের এই জুটি ভাঙেন মায়াঙ্ক মারকান্দে। 

Advertisement

মারকান্দের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন কোহলি। আউট হওয়ার আগে ২০ বলে ৪২ রান করেন। এরপর উইকেটে আসেন উইল জ্যাকস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রজত পাতিদার ও সৌরভ চৌহানও।

তবে ব্যাট হাতে লড়াই জমিয়ে রাখেন ব্যাঙ্গালুরু দলপতি ডু প্লেসি। কিন্তু তিনিও ২৮ বলে ৬২ রান করেন। তিনি ফিরলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ৩৫ বলে ৮৩ করেন এ ব্যাটার। যদিও তার বিধ্বংসী ইনিংসটি দলের হার এড়াতে পারেনি।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এছাড়া দুটি উইকেট পান মায়াঙ্ক মারকান্দে।

এর আগে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেছেন ট্রেভিস হেড। তাছাড়া ৩১ বলে ৬৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ব্যাট করতে নেমে হায়দরাবাদকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার হেড ও অভিষেক শর্মা।

প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান যোগ করেন তারা। ৩৪ রান করে অভিষেক সাজঘরে ফিরলে ভাঙে ১০৮ রানের উদ্বোধনী জুটি। অভিষেক ফিরলেও রানের গতিতা তা প্রভাব ফেলেনি। তিনে নেমে হেডের সঙ্গে রান উৎসবে যোগ দেন হেনরিখ ক্লাসেন।

হেড প্রথম ফিফটি করেন ২০ বলে। আর সেঞ্চুরি পূর্ণ করেছেন ৩৯ বলে। সবমিলিয়ে ৪১ বলে ১০২ রান করেছেন এই অজি ওপেনার। তার বিদায়ের পর ঝড় অব্যাহত রাখেন ক্লাসেন। এই প্রোটিয়া ২৩ বলে ফিফটি করেছেন।

সাজঘরে ফেরার আগে ৩১ বলে করেন ৬৭ রান। শেষদিকে ১০ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও খেলেছেন আব্দুল সামাদ। তাতেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!