ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাস্তায় বিপদে মুম্বাইয়ের ক্রিকেটাররা, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ২৪ এপ্রিল ২০২৪
রাস্তায় বিপদে মুম্বাইয়ের ক্রিকেটাররা, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার
ফাইল ছবি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে যাওয়ার পথে সমস্যায় পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলের বাস। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা সময়মতো জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয় সামান্য উদ্বেগ।

অবশ্য খুব বেশি সমস্যায় পড়তে হয়নি মুম্বাই পল্টনকে। জয়পুরের ক্রিকেটপ্রেমীদের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়।

হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় জ্যামে আটকে যায় মুম্বাইয়ের বাস। বেশ কয়েক মিনিট একই জায়গায় দাঁড়িয়ে থাকে রোহিত, হার্দিকদের বাস। তবে রাস্তায় জ্যাম হতেই তৎপর হয়ে ওঠেন জয়পুরের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

তারা বাসের সামনের গাড়িগুলোকে দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যাতে সময়মতো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের নিয়ে বাস স্টেডিয়ামে পৌঁছে যেতে পারে। রাস্তা ফাঁকা হতেই আবার চলতে শুরু করে মুম্বাইয়ের বাস।

যাওয়ার আগে রোহিতরা হাততালি দিয়ে স্থানীয় মানুষজনকে ধন্যবাদ জানাতে ভোলেননি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বারের আইপিএলের এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান। সাঞ্জু স্যামসনের দল সাতটি ম্যাচ খেলে ছ’টিতে জয় পেয়েছে। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।

অন্য দিকে, হার্দিকের মুম্বাই সাতটি ম্যাচে তিনটি জয় পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে মুম্বাই রয়েছে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!