ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী জিম্বাবুয়ে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৪, ২৪ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী জিম্বাবুয়ে দল ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে আগামী মে মাসে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে জিম্বাবুয়ে। আসন্ন এ সিরিজের জন্য বুধবার (২৪ এপ্রিল) শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। দলের নেতৃত্বে আছেন সিকান্দার রাজা। আগামী ৩ মে থেকে এই সিরিজ মাঠে গড়াবে।

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে শক্তিশালী দল সাজিয়েছে জিম্বাবুয়ে। ঘোষিত স্কোয়াডে আছেন ১ নতুন মুখ। তিনি জনাথন ক্যাম্পবেল। এছাড়াও আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার।

বর্তমানে জিম্বাবুয়ের স্থায়ী প্রধান কোচ নেই। তাই আসন্ন এই সফরে দলটির অন্তর্বতীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি। আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-২০, এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

Advertisement

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!