ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজ ফেরার আগে আক্ষেপ নিয়ে যা বললেন চেন্নাইয়ের কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১ মে ২০২৪
মুস্তাফিজ ফেরার আগে আক্ষেপ নিয়ে যা বললেন চেন্নাইয়ের কোচ
মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম ম্যাচেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বুধবার (১ মে) শেষ হচ্ছে মুস্তাফিজের এবারের আইপিএল যাত্রা।

চলমান আইপিএলে এখন পর্যন্ত ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। জাতীয় দলের দায়িত্বের কারণে আসরের মাঝপথেই ফিজকে আইপিএল ছাড়তে হচ্ছে। বাঁহাতি এই পেসারের চলে যাওয়াকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। 

তিনি বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স দুর্দান্ত। এই কন্ডিশনে সে দারুণ, বিশেষ করে স্লো উইকেটে। ফিজ দারুণ ফর্মে আছে। তার চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।’

Advertisement

ফ্লেমিং আরো বলেন, ‘মুস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বোলিংয়ের সঙ্গে খাপ খায় না। এ উইকেটগুলোতে প্রচুর প্রেস থাকে এবং শিশির থাকে। তার মানিয়ে নেয়াটা দুর্দান্ত হয়েছে। আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!