ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ হারের পর টিম বাসও মিস করলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ২ মে ২০২৪
ম্যাচ হারের পর টিম বাসও মিস করলেন এমবাপ্পে
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা রীতিমতো স্বপ্ন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। এজন্য নানা কৌশল আর প্রচেষ্টা চালিয়েও সফলতার দেখা মিলছে না দলটির। এবারও আরেক দফা ধাক্কা খেয়েছে প্যারিসের ক্লাবটি।

সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচটিতে ১-০ ব্যবধানে হেরে শিরোপার মঞ্চের দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলো লুইস এনরিকের শিষ্যরা।

আসরের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ডর্টমুন্ডের বিপক্ষে নিষ্প্রভই ছিলেন কিলিয়ান এমবাপ্পে। একাধিক সুযোগ নষ্ট করেছেন। তাতে দলেরও কপাল পুড়েছে। দলের হারের রাতে অবশ্য টিম বাসও মিস করেছেনন ফরাসি অধিনায়ক।

Advertisement

সাধারণত ম্যাচ শেষে যেকোনো দলেরই বাস খেলোয়াড়দের জন্য অপেক্ষা করে স্টেডিয়াম ছেড়ে চলে যায়। তবে গত রাতে এমবাপ্পে পিএসজির টিম বাস ধরতে পারেননি। ড্রাগ টেস্টের কারণে দলের বাস মিস করেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন।

সংবাদমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে রেখে পিএসজি বাস ডর্টমুন্ড স্টেডিয়াম ছেড়ে বিমানবন্দরে চলে গেছে। ম্যাচ শেষে অ্যান্টি ডোপিং টেস্টের কারণে তাকে থেকে যেতে হয়েছে। ব্যক্তিগত গাড়িতে চড়ে সতীর্থদের সঙ্গে তার দেখা করার কথা।

এদিকে ম্যাচ শেষে সাংবাদিকদের পিএসজি কোচ এনরিকে বলেন, ‘কেউ কখনো বলেনি যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সহজ ম্যাচ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা ভেঙে পড়েছে। আমরা একবার সুযোগ পেয়েছিলাম, যেখানে বল দুইবার পোস্টে আঘাত করে। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী এক স্টেডিয়াম।’

তিনি আরো বলেন, ‘তবে আমি নিশ্চিত যে প্যারিসে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব। আমাদের হারানোর কিছু নেই।’ 

আগামী ৭ মে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ফাইনালের মঞ্চে উঠতে হলে ফিরতি লেগে পিএসজিকে নিজেদের মাঠে দুই গোলের ব্যবধানে জয়লাভ করতে হবে। আর কোনোমতে হার কাটিয়ে উঠতে পারলেই হবে ডর্টমুন্ডের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!