এ সময় দলের সব খেলোয়াড়ের নাম টিমশিটে রাখার অনুমতি দেয়া হয়েছে। এর আগে ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা ২৬ জনের হলেও তিনজন খেলোয়াড়কে মূল স্কোয়াডের বাইরে থাকতে হয়েছে। তারা জার্সি পড়ার অনুমতি পায়নি।
এমনকি ডাগ আউটে নয় বরং স্ট্যান্ডে বসে তাদের ম্যাচ দেখতে হয়েছে। গত বছর খেলোয়াড় সংখ্যা বাড়ানোর কারণ ছিল করোনা মহামারি। দলের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ার সম্ভাবনা যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
.png)
২০২২ বিশ্বকাপে ফিফাও খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছিল। ইউরোপীয়ান ক্লাব ফুটবল মৌসুমের মাঝামাঝিতে হওয়ায় অনেক শীর্ষ খেলোয়াড়ই বিশ্বকাপে খেলার কারণে ফিফা ইনজুরির বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিল।
এবার সব জাতীয় দলের কোচই নিজ নিজ দলে খেলোয়াড় বাড়ানোর অনুমতি পেল। এ সম্পর্কে সম্প্রতি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘পরিসংখ্যান মতে গড়ে প্রায় সব বড় টুর্নামেন্টেই অন্তত চারজন খেলোয়াড় কোন ম্যাচই খেলার সুযোগ পান না।
এছাড়া দুই থেকে তিনজন খেলোয়াড় সর্বোচ্চ ১০ মিনিট করে খেলতে পারে। ২৬ জনের স্কোয়াড ঘোষণা আমার কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার একটি বিষয়। এটা নিয়ে তেমন কোন আগ্রহ আমার মধ্যে নেই।’
ইউরো শুরু হবার সাতদিন আগে অর্থাৎ আগামী ৭ জুন অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত দল ঘোষণার ডেডলাইন দিয়েছে উয়েফা।