ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

টস জিতে ফিল্ডিং নেয়ার আসল কারণ জানালেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ৬ মে ২০২৪
টস জিতে ফিল্ডিং নেয়ার আসল কারণ জানালেন রিশাদ
রিশাদ হোসেন

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তার এমন সিদ্ধান্তে রীতিমতো হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা।

আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে নিজেদের শক্তির জায়গা ঝালিয়ে নিতে আগে ব্যাট করার পক্ষেই ছিলেন অনেকে। তবে শান্ত দ্বিতীয় টি-২০তেও টসে জিতে বোলিং করার সিদ্ধান্তই নেন। শেষ পর্যন্ত অবশ্য বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছেন। 

পরপর দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে রিশাদ বললেন, ‘টস আসলে ব্যাটিং-বোলিং যা পাই কোনো সমস্যা নাই। নরমালি আমাদের প্ল্যান থাকে বোলিং যেহেতু অনেক গরম। আমার মনে হয় বিশ্বকাপেও অনেক গরম থাকবে। আমরা চেষ্টা করতেসি অভ্যস্ত হওয়ার জন্য আরকি।’

তিনি আরো বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। সেটা ক্যাপ্টেন কোচের ব্যাপার। আমরা নরমালি চেষ্টা করি যে রোল থাকে সে রোল প্লে করার। সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক।’

নিজের বোলিং নিয়ে এই লেগ স্পিনার বলেন, ‘আলহামদুলিল্লাহ খুশি। আমি যেমন করতে চাচ্ছি আমি আমার দিক দিয়ে আমি খুশি। ইনশাল্লাহ চেষ্টা করব আরো ভালো করার। অবশ্যই বোলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি কীভাবে কখন কোন বোলিং করতে হবে। আশা করি ইনশাল্লাহ আরো ভালো হবে পরের ম্যাচ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!