ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা র‍্যাংকিং: শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা পাঁচে, বাংলাদেশ ৪৪তম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৮, ৭ মে ২০২৪
ফিফা র‍্যাংকিং: শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা পাঁচে, বাংলাদেশ ৪৪তম
ফাইল ছবি

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফুটসাল। ইনডোরে পাঁচজন নিয়ে এই খেলার পরিধি ক্রমেই বড় হচ্ছে। সর্বশেষ ফুটসাল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ টেলিভিশনসহ অন্যান্য মাধ্যমে গড়ে ২৪ লাখ মানুষ দেখেছিলেন।

ফুটবলের এই সংস্করণকে নতুন মাত্রা দিয়েছে ফিফা। প্রথমবারের মতো ফুটসাল ফুটবলের র‍্যাঙ্কিং চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ ও নারী, দুই বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল।

ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ছেলেদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে অবস্থান পর্তুগাল। স্পেন তিনে, এশিয়ার দেশ ইরান চারে ও আর্জেন্টিনা আছে পাঁচে। 

Advertisement

মেয়েদের বিভাগেও ফুটসাল র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে ব্রাজিল। দুইয়ে রয়েছে স্পেন। পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া আছে যথাক্রমে তিন, চার ও পাঁচে। বাংলাদেশের অবস্থান ৪৪ নম্বরে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!