ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে যা বললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ৮ মে ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে যা বললেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দলের পরাজয়ের দায়ভার নিজের উপর নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পে জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় লেগে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় পিএসজির বিদায় নিশ্চিত হয়েছে। এর মধ্যে কিছু সুযোগ তিনি নিজেও মিস করেছেন।

পার্ক দ্য প্রিন্সেসে গতকাল ম্যাচের পর এমবাপ্পে বলেন, ‘আমি সবসময়ই দলকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু কাল সেটা যথেষ্ঠ ছিল না। আমার অবশ্যই গোল করা উচিৎ ছিল, দলও সেটাই চায়। বক্সের ভিতর আমরা কতটুকু দক্ষ ছিলাম, সেটা দেখতে গেলে বলতেই হয় আমাকে ওরা টার্গেট করেছিল।

Advertisement

যখন সবকিছু ঠিক ভাবে হয় তখন সব স্পট লাইট আমার উপর থাকে। কিন্তু যখন তা না হয় তখনো সবকিছুই বলা উচিৎ। কাউকে না কাউকে তো ব্যর্থতার দায়ভার নিতে হবে। এখানে সমস্যার কিছু দেখি না। আজ যদি কারো স্কোর করার কথা থাকতো তবে সেটা প্রথমই আমি। এটাই জীবন, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, সামনে এগিয়ে যেতে হবে।’

দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজি প্রায় ৭০ শতাংশ বল নিজেদের কাছে রেখেছিল, অন্তত ৩০টি শট তারা টার্গেটে করেছে। লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা চারবার বল বারে লাগিয়েছে। কিন্তু দিনের শেষে শুন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে। এটা পিএসজির দূর্ভাগ্য নয়, তারা যথেষ্ঠ ভাল খেলতে পারেনি- দাবি এমবাপ্পের।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানি না ডর্টমুন্ড আমাদের থেকে ভাল খেলেছিল কি না। তাদেরকে অপমান করার প্রয়োজন নেই। আমার মত হলো তারা দুই বক্সেই আমাদের থেকে এগিয়ে ছিল। আমাদের বক্সে এক থেকে দুইবার তারা এসেছে এবং গোল পেয়েছে। আমরা বেশিরভাগ সময়ই তাদের ওখানে পৌঁছেছি  কিন্তু কোন গোলই আদায় করতে পারিনি। এটাই বাস্তবতা। আমি কখনই ভাগ্যকে দোষারোপ করতে পছন্দ করি না। কেউ যখন ভাল খেলবে তখন পোস্টে কেন বল লাগাবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!