ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘরের মাঠে ধবলধোলাই এড়াতে পারবে কি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১২, ৯ মে ২০২৪
ঘরের মাঠে ধবলধোলাই এড়াতে পারবে কি বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে টানা হারে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক মেয়েরা। অন্যদিকে সিরিজ জয়ের পাশপাশি স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর সফরকারীরা। অন্যদিকে নিগার সুলতানারা কি পারবে ধবলধোলাই এড়াতে? 

এই মুহূর্তে আগের চার ম্যাচের ফল দেখলে আশাবাদী হওয়া কঠিন। সিরিজের প্রথম টি-২০তে ৪৪ রানের বড় হারে শুরু। এরপর প্রতি ম্যাচেই নাকাল হয়েছে বাংলাদেশের মেয়েরা। 

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-২০তে ডাকওয়ার্থ লুইস (বৃষ্টি আইন) পদ্ধতিতে ১৯ রানে, তৃতীয় ম্যাচে হারে ৭ উইকেটে। এরপর বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচেও ৪৪ রানের বড় হার দেখে বাংলাদেশ নারী দল।

Advertisement

সিরিজের চতুর্থ টি-২০ বাদ দিলে বাংলাদেশের মেয়েরা অবশ্য প্রতি ম্যাচেই একশর ওপর রান করেছে। এর মধ্যে তৃতীয় টি-২০তে বাংলাদেশের ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের লেগেছে ১৮.৩ ওভার। অর্থাৎ বাংলাদেশ ব্যাটিংটা একটু ভালো করতে পারলে ভারতের মতো দলকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব। তিন ডিপার্টমেন্টে জ্বলে উঠতে পারলেই হয়তো হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারবে টিম টাইগ্রেস।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!