এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪.১ ওভারে এক উইকেটে ২৫ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেন তারা দুজন।
.png)
তবে ভয়ানক হয়ে ওঠার আগেই শেফালির উইকেট ঝুলিতে ভরেছেন সুলতানা। তার ঘূর্ণিতে শেফালিকে তালুবন্দী করেছেন ফারিহা তৃষ্ণা। এতে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করার আগেই সাজঘরে ফিরতে হলো এই ব্যাটারকে।
পরে ক্রিজে আসেন দয়ালান হেমলতা। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন স্মৃতি মান্ধানা।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, রুবয়া হায়দার, সোবহানা মোস্তারী, নিগার সুলতানা (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, দয়ালান হেমলতা, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, সাঞ্জানা, পূজা ভাস্ত্রকার, দীপ্তি শর্মা, আশা সোবহানা, তিতাস সাধু ও রাধা যাদব।