ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিল দলে নেই নেইমার, ভবিষ্যৎ জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ১১ মে ২০২৪
ব্রাজিল দলে নেই নেইমার, ভবিষ্যৎ জানালেন কোচ
নেইমার জুনিয়র

যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। আসন্ন এ টুর্নামেন্টের জন্য শুক্রবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা। যে তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র।

লম্বা সময় ধরে চোটের মধ্যে আছেন নেইমার। অবশ্য  তিনি স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। আগামী ২৩ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে।

যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করছে, তাই তারা আরো ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন।

Advertisement

গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, ‘আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়। দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে, নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে।’

ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন ডরিভাল। তাছাড়া পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো।

৩২ বছর বয়সী ক্যাসেমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র বলেন, ‘ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’

সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!