ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-ভারত ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ২৩ মে ২০২৪
বাংলাদেশ-ভারত ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত
ফাইল ছবি

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ চূড়ান্ত হলেও এতদিন ম্যাচের সময়সূচি ও ভেন্যু ঠিক ছিল না। অবশেষে ম্যাচটির ভেন্যু ও সময় চূড়ান্ত করা হয়েছে।

৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিবেশী দুই দেশের ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী দিন তথা ১ জুন প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে খেলাটি। 

এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম যাত্রা শুরু করবে। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ আছে এই ভেন্যুতে। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই লড়বে টাইগাররা।

Advertisement

মোট ৮টি ম্যাচ আয়োজন করবে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম। ভারত ছাড়াও বাংলাদেশের অন্য প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের ভেন্যু ও সময় অবশ্য আগেই প্রকাশ করা হয়।

আইসিসির প্রকাশিত প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী, ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ও স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!