ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ হেরে শান্ত বললেন স্কিলে সমস্যা নেই, মানসিকতা বদলাতে হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮, ২৪ মে ২০২৪
ম্যাচ হেরে শান্ত বললেন স্কিলে সমস্যা নেই, মানসিকতা বদলাতে হবে
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া ১৪৫ রান তাড়া করেও পারলো না বাংলাদেশ। পর পর দুই ম্যাচ হেরে সিরিজটাও হারাতে হল। এমন লজ্জাজনক পরিস্থিতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন টিম স্কিলে কোন সমস্যা নেই, বরং মানসিকতা বদলাতে হবে।

‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি,’ ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার দলপতি বললেন এই হার নিয়ে।

এই সিরিজের পরই বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হার – এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, হ্যাঁ, আমরা সত্যি বলতে ভালো খেলিনি। তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ আছে, পরের ম্যাচে পরিকল্পনা করে বাস্তবায়ন করত হবে।

Advertisement

যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হল যে দলের সমস্যাটা আসলে কোথায়? শান্ত জানালেন, ‘মানসিকতায়’।

তিনি বলেন, আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই। আমাদের মানসিকতা এবং মাইন্ডসেট বদলাতে হবে। গত দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!