[ খেলা ]
সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তার
স্যালি বার্টন। ছবি- সংগৃহীত
৬৬ বছর বয়সে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয়েছে জিব্রাল্টারের এক নারী ক্রিকেটারের। অবিশ্বাস্য হলেও সত্যি যে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হয়েছিল স্যালি বার্টনের।
গত ২১ এপ্রিল এস্তোনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-২০তে বার্টনের অভিষেক হয়। সেদিন তার দল ১২৮ রানের জয় পেলেও বার্টনের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি।
অভিষেকের বিষয়ে বিবিসিকে তিনি বলেছেন, ‘আমার ডিকশনারিতে প্রবীণ বা প্রৌঢ় শব্দ নেই। তবে এটা ঠিক আমি কখনো ভাবিনি ষাটোর্ধ্ব বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলব। কিন্তু এটা দেখিয়েছে যে ক্রীড়াঙ্গনে থামার কোনো বয়স নেই।’
.png)
নারী ক্রিকেটে তো বটেই, নারী-পুরুষ উভয় মিলে এখন বেশি বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার বার্টন। অভিষেকের দিন তার বয়স ছিল ৬৬ বছর ৩৩৪ দিন।
বার্টনের আগে এত দিন রেকর্ডের মালিক ছিলেন আকবর সৈয়দ। পর্তুগালের হয়ে ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে অভিষেক হয়েছিল এই ব্যাটারের।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!