ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা চাপে রাখেন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ২৬ মে ২০২৪
‘বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা চাপে রাখেন’
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ দল। যেখানে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ শিরোপা হাতছাড়া করেছেন শান্ত-সৌম্যরা। যদিও সিরিজের শেষ ম্যাচ জিতে লজ্জা এড়িয়েছে টিম টাইগার্স।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও সফরকারীদের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র কোচ স্টুয়ার্ট ল। অবশ্য তিনিও একটা সময় বাংলাদেশের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। এজন্য সাকিব-রিয়াদদের খুব কাছ থেকেই দেখেছেন তিনি।

সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ল। এসময় তিনি বলেন, ‘আসলে বাংলাদেশ এখানে একটা জায়গায় বেশ ভালো করেছে। তারা প্রতি ম্যাচেই শিখেছে। প্রতি ম্যাচেই তারা ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছে।’

Advertisement

স্টুয়ার্ট ল। ছবি- সংগৃহীতআসন্ন টি-২০ বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। আপনারা তাদের অনেক চাপে রাখেন। এই বিষয়টা আমি ভালোই জানি (হাসি)। তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মত ক্রিকেটার আছে।’

টাইগার বোলারদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, ‘সাকিব আল হাসান এখনও বিশ্বের অন্যতম সেরা বোলার। সে দারুণ বল করেছে। লেগ স্পিনার যে (রিশাদ হোসেন) সে দারুণ বল করেছে। আমাদেরও ভালো করার সুযোগ ছিল। কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। সেখানে দর্শকদের চাপ থাকে, বোলাররা থাকে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!