ইতিহাস গড়ে কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন গ্রিক ক্লাব
মঞ্চটা প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু ইতিহাস গড়ার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কনরেন্স লিগের চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে অলিম্পিয়াকোস। গ্রিকের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কোনো শিরোপা জিতেছে ক্লাবটি।
এথেন্সের সোফিয়া স্টেডিয়ামে ফিওরেন্টিনার মুখোমুখি হয়েছিল অলিম্পিয়াকোস। যেখানে প্রতিপক্ষকে ১-০ গোল হারিয়ে ইতিহাস গড়েছে গ্রিসের ক্লাবটি। আর তাতেই ইতিহাস গড়েছে তারা।
ইউরোপিয়ান কোনো শিরোপা জেতার নজির নেই গ্রিস ফুটবলের ইতিহাসে। এর আগে সর্বোচ্চ সাফল্য বলতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) রানার্সআপ হয়েছিল গ্রিসের সবচেয়ে সফল দল প্যানাথিনাইকোস।
.png)
সেবার উয়েফার প্রথম শিরোপা জয়ের খুব কাছে গিয়েও স্বাদটা পাওয়া হয়নি প্যানাথিনাইকোসের। ৫৩ বছর আগে ইউরোপিয়ান কাপের ফাইনালে ইয়োহান ক্রুইফদের আয়াক্সের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাদেরকে।
ইউরোপিয়ান শিরোপার সেই দীর্ঘ খরা এবার কাটাল অলিম্পিয়াকোস। শিরোপা জয়ের নায়ক হচ্ছেন আইয়ুব এল কাবির। কাবির গোলেই স্মরণীয় মুহূর্তটা উপভোগ করছেন গ্রিক সমর্থকেরা।
নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ও শেষের পথে ঠিক তখনই ক্লাব সমর্থকদের শ্রেষ্ঠতম মুহূর্তটি এনে দিলেন মরোক্কান স্ট্রাইকার। ১১৬ মিনিটে গোল করে পাইরায়েয়ুস অঞ্চলকে উৎসবের নগরী বানিয়ে দিলেন তিনি। অঞ্চলটির কোরাই স্কয়ার আতশবাজি এবং পটকায় এখন মুখরিত।