ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপের আগে সতীর্থদের জন্য রোহিতের বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ৩০ মে ২০২৪
বিশ্বকাপের আগে সতীর্থদের জন্য রোহিতের বার্তা
রোহিত শর্মা

সামনে টি-২০ বিশ্বকাপ। নতুন টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের অনুভূতির কথা বলেছেন রোহিত। সতীর্থদের জন্য দিয়েছেন বিশেষ বার্তাও।

বড় প্রতিযোগিতা জিততে পারে না ভারত। রোহিতদের গায়ে ক্রমশ এঁটে যাচ্ছে ‘চোকার্স’ তকমা। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপের সব প্রতিপক্ষকেই গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক।

সতীর্থদের উদ্দেশে তার বার্তা, ‘সবাইকে অনুভব করতে হবে, সে দলের অংশ এবং গুরুত্বপূর্ণ সদস্য। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দলের সবাই যাতে নিজেকে দলের গুরুত্বপূর্ণ অংশ মনে করতে পারে, সেটা নিশ্চিত করা অধিনায়কের দায়িত্ব।’

Advertisement

নেতৃত্ব নিয়ে রোহিত বলেন, ‘অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিভিন্ন ধরনের ক্রিকেটারকে একসঙ্গে সামলানো। প্রত্যেকের আলাদা ভাবনা এবং চাহিদা থাকে। একেকজন একেকরকম সমস্যা নিয়ে আসে। সেসব সমস্যার সম্ভাব্য সেরা সমাধান খুঁজতে হয়।’

ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বাস করি, শুধু নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামলে হবে না। ক্রিকেটার হিসেবেও সঠিক প্রস্তুতি নিতে হবে। দু’রকম প্রস্তুতিই প্রয়োজন। তাই অনেক সময় দেই নিজেকে তৈরি করার জন্য।

তিনি আরো বলেন, আমার নেতৃত্ব দেওয়ার ধরন একটু আলাদা। প্রতিপক্ষ সম্পর্কে তথ্য এবং সে সবের বিশ্লেষণের উপর গুরুত্ব দেই। দলের অন্যদের জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে বুঝতেই হয় বিষয়গুলো। সব বোঝা ওদের উপর চাপাতে চাই না।’

রোহিত এরপর বলেন, ‘প্রতিপক্ষ, মাঠ, সব কিছু সম্পর্কে যা যা জানা দরকার সব কিছু বোঝার চেষ্টা করি। টি-২০ ক্রিকেট এখন এমন একটা জায়গায় চলে এসেছে, সকলে নিজের মতো করে খেলার চেষ্টা করে।’

তিনি যোগ করেন, ‘সেগুলো জেনে-বুঝে রাখা গুরুত্বপূর্ণ। সেই মতো প্রস্তুতি নিতে হয়। বোলার, ব্যাটারদের পরামর্শ দিই। প্রতিপক্ষের কে কীভাবে ব্যাট করে, তাকে কেমন বল করা দরকার এই তথ্য বিশ্লেষণ এখন প্রস্তুতির অংশ হয়ে গিয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!