বিশ্বকাপের আগে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাসকিন। সবকিছু ঠিক থাকলে ৭ তারিখে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।
তাসকিনকে নিয়ে তিনি বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি ৭ জুনের (শ্রীলংকা ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’
.png)
এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁ হাতে ছয়টি সেলাই পড়ার পর শরিফুলের সেরে উঠতে ৭ থেকে ১০ দিন লাগবেই। শরিফুলের তাই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষ।
সোমবার সাংবাদিকদের বায়েজিদ বলেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরো তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলংকার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ)।’
শরিফুলের বিশ্বকাপই শেষ কি না—এই প্রশ্নে এখনো আশা ছাড়ছেন না দলের ফিজিও, ‘এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। আশা করি শরিফুল পারবে।’