[ খেলা ]
আইসল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড
ফাইল ছবি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের আগে বেশ বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে গ্যারেথ সাউথগেটের দল হারের মুখ দেখেছে। শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে আইসল্যান্ড।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসল্যান্ডের কাছে হারল ইংলিশরা। সবশেষ ম্যাচসহ মোট ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ইংল্যান্ডের জয়ের সংখ্যা তিন। একটি ম্যাচ হয়েছে ড্র। আইসল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড প্রথম পরাজয়ের তেতো স্বাদ পায় ২০১৬ ইউরোর শেষ ষোলোয়।
চলতি মাসের ১৪ তারিখ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। জার্মানিতে বসতে যাওয়া টুর্নামেন্টটির অন্যতম ফেবারিট ইংল্যান্ড। শেষ পর্বের প্রস্তুতিতে গত সোমবার বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারায় তারা। কাটে তাদের তিন ম্যাচের জয়খরা।
.png)
তবে এক ম্যাচেই তাদের জয়যাত্রা মুখ থুবড়ে পড়ল। আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোয় পথচলা শুরু গতবারের রানার্স আপদের। ‘সি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!