ডালাসে থাকা গণমাধ্যমের বরাতে দেখা যায়, সেই দর্শকের পা বল লেগে বেশ খানিকটা আঘাতপ্রাপ্ত। তবুও যখন এ ব্যাপারে জানতে চাওয়া হয়, দর্শকটি জানান, ‘আমি অনেক খুশি। ক্যাচ ধরতে পারিনি। ব্যথা পেয়েছি, তবে কোনো বিষয় না এটা। খুবই ভালো খেলেছে, আজকে ম্যাচ টেম্পারমেন্ট ভালো ছিল। পর পর তিনটা ছয়, যেটা খেলার মোড় ঘুরিয়ে দেয়।’
দিন শেষে দলের জয়ই যে দেখতে চায় এই ভক্ত সমর্থকেরা। এ ঘটনা জানার পর সেই সমর্থকের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের ক্রিকেটার হৃদয়। যেখানে তিনি লিখেছেন, ‘আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে। প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র।’
.png)
‘আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত…’