ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ভয় ধরানো অ্যালেনকে ফেরালেন জোসেফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ১৩ জুন ২০২৪
ভয় ধরানো অ্যালেনকে ফেরালেন জোসেফ
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি নিউজিল্যান্ড। যেখানে ক্যারিবীয়দের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করতে থাকা ফিন অ্যালেনকে সাজঘরে ফেরালেন আলজারি জোসেফ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫.৪ ওভারে দুই উইকেটে ৩৪ রান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে উইন্ডিজ। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১১৬ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে নিউজিল্যান্ড। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলেন তারা। কিন্তু ভয় ধরানোর আগে কনওয়ের উইকেট ঝুলিতে ভরেন আকিল হোসেন।

পরে উইকেটে আসেন রাচিন রবীন্দ্র। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন অ্যালেন। 

এর আগে টস হেরে আগে ব্যাট করে উইন্ডিজ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন জনসন চার্লস ও ব্রেন্ডন কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। এতে শূন্য রানে সাজঘরে ফেরেন জনসন।

পরে ক্রিজে এসে সাবধানে এগোতে থাকেন নিকোলাস পুরান। কিন্তু টিম সাউদির বলে উইকেটের পেছনে কনওয়ের দুর্দান্ত ক্যাচে সাজঘরের পথ ধরেন তিনিও। এরপর শুধু আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ক্যারিবীয়রা। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রস্টন চেজ (০), রভম্যান পাওয়েল (১) ও ব্রেন্ডন কিং (৯)।

মাঝে অবশ্য আকিল হোসেন, আন্দ্রে রাসেল ও রোমারিওর ব্যাটে কিছু রান পায় উইন্ডিজ। আর শেষ মুহূর্তে রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে স্বাগতিকরা। তার অপরাজিত ৬৮ রানে ক্যারিবীয়দের ইনিংস থামে ১৪৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। এছাড়া দুটি করে উইকেট নেন টিম সাউদি ও লকি ফার্গুসন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!