সোমবার সেন্ট লুসিয়াতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে শেষ দল হিসেবে সুপার এইটের টিকিট পেয়েছে টিম টাইগার্স।
আগামী ১৯ জুন থেকে শুরু হবে শেষ আটের লড়াই। যা চলবে ২৫ জুন পর্যন্ত। চলুন একনজরে দেখে নেয়া যাক সুপার এইটে কে কার প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি-
.png)
গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ/নেদারল্যান্ডস ও আফগানিস্তান।
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ২০ জুন | ভারত-আফগানিস্তান | রাত সাড়ে ৮টা | বার্বাডোজ |
| ২১ জুন | অস্ট্রেলিয়া-বাংলাদেশ | সকাল সাড়ে ৬টা | অ্যান্টিগুয়া |
| ২২ জুন | বাংলাদেশ-ভারত | রাত সাড়ে ৮টা | অ্যান্টিগুয়া |
| ২৩ জুন | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | সকাল সাড়ে ৬টা | সেন্ট ভিনসেন্ট |
| ২৪ জুন | অস্ট্রেলিয়া-ভারত | রাত সাড়ে ৮টা | সেন্ট লুসিয়া |
| ২৫ জুন | আফগানিস্তান-বাংলাদেশ | সকাল সাড়ে ৬টা | সেন্ট লুসিয়া |
গ্রুপ-২: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ১৯ জুন | যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা | রাত সাড়ে ৮টা | অ্যান্টিগুয়া |
| ২০ জুন | ইংল্যান্ড-উইন্ডিজ | সকালে সাড়ে ৬টা | সেন্ট লুসিয়া |
| ২১ জুন | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | রাত সাড়ে ৮টা | সেন্ট লুসিয়া |
| ২২ জুন | যুক্তরাষ্ট্র-উইন্ডিজ | সকাল সাড়ে ৬টা | বার্বাডোজ |
| ২৩ জুন | যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড | রাত সাড়ে ৮টা | বার্বাডোজ |
| ২৪ জুন | উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা | সকাল সাড়ে ৬টা | অ্যান্টিগুয়া |