শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। উদ্বোধনী ম্যাচ জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু চায় আর্জেন্টিনা।
এর আগে আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে পুরোনো এই টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ ১৫ বারের শিরোপাজয়ী দল। সমান শিরোপা রয়েছে উরুগুয়েরও। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরে শিরোপা ৯টি। তাই তো এককভাবে শিরোপা জয়ে শীর্ষে উঠতে মরিয়া আলবিসেলেস্তেরা। এবারের শিরোপাটি জয় করলে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা হবে তাদের।
.png)
আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। এছাড়া ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), লিসান্দ্রো মার্টিনেজ, আকুনা, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি (অধিনায়ক) ও জুলিয়ান আলভারেজ।