সিঙ্গাপুরের টার্ফে চাইনিজ তাইপে ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায়। ওয়ে চেং জে আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বাংলাদেশ ম্যাচে ফিরেছে এই একই মিনিটে। দ্রুত আক্রমণে উঠে মোহাম্মদ জয় লাল-সবুজ দলকে সমতায় ফিরিয়ে স্বস্তি এনে দেন। এরপর ছিল বাংলাদেশের একচেটিয়া প্রাধান্য। একের পর এক গোল আসতেই থাকে। আমিরুল ইসলাম ১৬ ও ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন।
মাঝে ২৩ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহর স্টিক থেকে আসে আরো একটি গোল। শেষদিকে ৫৮ মিনিটে আব্দুল্লাহ আরো একটি গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন।
.png)
রোববার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ওমান ও থাইল্যান্ডের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।
এর আগে, দিনের শুরুতে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের জুনিয়র আসরে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।