পাকিস্তানের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে ভেন্যু ও সূচি সংক্রান্ত আলোচনা হচ্ছে। সেই আলচনায় মুলতান ও রাওয়ালপিন্ডিকে পছন্দের তালিকায় রেখেছে দুই বোর্ড।
অবশ্য পাকিস্তানের হাতে খুব বেশি বিকল্পও নেই। কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের মাটিতে। এজন্য তারা বেশ কয়েকটি ভেন্যুতে মেরামতের কাজ চালাচ্ছে। যার মধ্যে রয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম।
.png)
এ কারণে এই দুই স্টেডিয়ামে আপাতত টেস্ট আয়োজন করা সম্ভব নয়। এদিকে ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন বাবর আজম-মােহাম্মদ রিজওয়ানদের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। দেশটির নির্ভরযোগ্য সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
আসন্ন এই সিরিজের পাকিস্তান দলে দেখা যেতে পারে সরফরাজ আহমেদকে। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দলে ছিলেন তিনি। এছাড়া ব্যাটারদের মধ্যে বাংলাদেশ সিরিজে থাকতে হতে পারে সৌদ শাকিল, আবদুল্লাহ শাফিক, সালমান আলি আগা।
দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর-রিজওয়ানের সঙ্গে বিশ্রামে থাকতে পারেন শাহিন শাহ আফ্রিদি। এই পেসার বিশ্রামে থাকলে দলে ফিরতে পারেন নাসিম শাহ। দলে দেখা যেতে পারে আমের জামাল, মীর হামজা, খুররাম শাহজাদের এবং শাহনাওয়াজ দাহানিদের।
বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে নামবেন গিলেস্পি। আর অধিনায়ক শান মাসুদের এটি দ্বিতীয় সিরিজ। গত বছরের ডিসেম্বরে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে একটিও জিততে পারেনি পাকিস্তান।