ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ইতিহাস গড়ার পথে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯, ২৭ জুন ২০২৪
ইতিহাস গড়ার পথে প্রোটিয়ারা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে দক্ষিণ আফ্রিকা। যেখানে আফগানদের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের সুবাস পাচ্ছে প্রোটিয়ারা। এতে ইতিহাস গড়ার পথে রয়েছে দলটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে ৩৫ রান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২২ রান। 

Advertisement

লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ফজলহক ফারুকী।

ইনিংসের দ্বিতীয় ওভারে ডি কককে বোল্ড করেন ফারুকী। তার বিদায়ের পর উইকেটে আসেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রেজা।

রেজা ১৫ ও ১৩ রানে অপরাজিত আছেন মার্করাম।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই স্লিপে রেজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

এরপর শুধু আসা যাওয়ার মিছিলে যোগ দেন আফগান ব্যাটাররা। গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি কিংবা করিম জানাতরা দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। আগে ব্যাট করতে নেমে নয় আফগানি ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র ১০ রান করেছেন আজমতউল্লাহ।

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও মার্কো জানসেন। এছাড়া দুটি করে উইকেট নেন আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!