ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩, ২৯ জুন ২০২৪
প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে ব্রাজিল
সংগৃহীত ছবি

ঘটনাবহুল প্রথমার্ধ, আত্মঘাতী গোল থেকে রক্ষা, পেনাল্টি থেকে গোল মিস, এরপর ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া ও সাভিনহো’র এক গোল। ফলে জিততেই হবে এমন ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল।

শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল পেতে দেরি হচ্ছিল ব্রাজিলের। তবে ৩১ মিনিটে দারুণ সুযোগ পেয়ে যায় সেলেসাওরা। গোল এরিয়ায় প্যারাগুয়ের আন্দ্রিয়ের কোবাসের হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু গোল করার সেই সুযোগ মিস করেন লুকাস পাকেতা। গোলবারের বাঁপাশ দিয়ে বল বাইরে মেরে দেন ব্রাজিল ফরোয়ার্ড।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ ছিল না ব্রাজিলের। ৪ মিনিট পরই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি মিস করা পাকেতার অ্যাসিস্টে বাঁপায়ের দুরন্ত শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

Advertisement

৪৩ মিনিটে আবারও গোল করে ব্রাজিল। কাছ থেকে বাঁপায়ের শটে গোল করেন রদ্রিগো। নেইমার জুনিয়রের বদলে ১০ নম্বর জার্সি পরিহিত এই রিয়াল তারকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!