ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোর মাঝেই দিলেন স্কুলের পরীক্ষা, যে ফল পেলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৫, ৩০ জুন ২০২৪
ইউরোর মাঝেই দিলেন স্কুলের পরীক্ষা, যে ফল পেলেন ইয়ামাল
লামিনে ইয়ামাল

স্পেনকে নকআউটে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। মাঠের বাইরে আরো একটি পরীক্ষায় বসতে হয়েছিল তাকে। খেলার মাঝেও স্কুলের কাজ করার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই লামিনে ইয়ামাল পাশ করে গেলেন স্কুলের পরীক্ষায়।

চলতি মৌসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। স্পেনের ইউরো দলে সুযোগ পেয়ে দু’টি ম্যাচ খেলেও ফেলেছেন। কিন্তু মাঠের বাইরেও তিনি সমান দক্ষ।

স্পেনের একটি রেডিও চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন, “আমি পরীক্ষায় পাশ করেছি। তবে পরীক্ষার ফলাফল খুঁটিয়ে দেখার সাহস পাইনি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।”

Advertisement

তিনি আরো বলেন, “সত্যি বলছি, একবার মাত্র ফোন বের করে ফলাফল দেখেছিলাম। পাশ করে গিয়েছি দেখেই ফোন বন্ধ করে দিয়েছি। তার আগে মা-কে ফোন করে খবরটা জানিয়েছিলাম।”

গ্রুপ পর্বে স্পেনই একমাত্র দল যারা তিনটি ম্যাচেই জিতেছে। তবে ইয়ামালের মতে, রোববার জর্জিয়াকে হারাতে না পারলে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেছেন, “গ্রুপ পর্বে যা অর্জন করেছি সব মূল্যহীন হয়ে যাবে যদি রোববার হেরে যাই। এই ম্যাচটা আলাদা হতে চলেছে।”

ইয়ামালের লক্ষ্য আরো বড়। নিজের ১৭তম জন্মদিন পড়েছে ইউরো কাপের ফাইনালের দিন। অর্থাৎ, ১৪ জুলাই। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার চান জন্মদিনে ট্রফি হাতে তুলতে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!