[ খেলা ]
জনপ্রিয় লিগ খেলতে দেশ ছাড়লেন তাসকিন-মুস্তাফিজ-হৃদয়
ছবি- সংগৃহীত
আগামী ১ জুলাই থেকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের আসরে লিগটিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়কে। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।
এলপিএলের পর্দা ওঠার একদিন আগেই শ্রীলংকায় উড়ে গেছেন টাইগারদের তিন তারকা তাসকিন, মুস্তাফিজুর ও হৃদয়। রোববার দুপুরে শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়েন তারা।
এবারই প্রথম এলপিএল খেলতে যাওয়া তাসকিন দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন। বিমানবন্দরে তার সঙ্গী ছিলেন পরিবারের সদস্যরাও। ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন ডানহাতি এই পেসার।
.png)
সোমবার থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর।
আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল। এর মধ্যে দিয়ে পর্দা নামবে আসরটির।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!