ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপ নিয়ে আইসিসির সদস্যরা অসন্তুষ্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৫৪, ২ জুলাই ২০২৪
বিশ্বকাপ নিয়ে আইসিসির সদস্যরা অসন্তুষ্ট
ফাইল ছবি

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই ছিল লো স্কোরিং। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া ম্যাচগুলোতে রান করতে ঘাম ছুটে গেছে দলগুলোর। তাছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে যাতায়াতেও বেশ সমস্যায় পড়তে হয়েছে।

সবমিলিয়ে এই আয়োজন নিয়ে বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড অসন্তুষ্ট। এ মাসেই আইসিসির একটি সভা আছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের প্রতিনিধিরা এ সভায় বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলতে পারে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামসহ ওয়েস্ট ইন্ডিজের একাধিক পিচ ব্যাটিংয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। টি-২০র আদর্শ বিজ্ঞাপন হতে পারে কি না এমন পিচ, বিশ্বকাপ চলার সময়ই এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

Advertisement

যদিও কঠিন পিচের কারণে ব্যাট-বলের লড়াইয়ে একটা ভারসাম্য ছিল, সেটিও অনেকে মনে করেন। তবে বিশ্বকাপজুড়েই লজিস্টিক ঝামেলা পোহাতে হয়েছে সংশ্লিষ্ট সবাইকে।

যুক্তরাষ্ট্রসহ মোট সাতটি দেশে হয়েছে বিশ্বকাপ। ক্যারিবিয়াতে এক ঘণ্টার ফ্লাইটেও মাঝে মধ্যে ২০ ঘণ্টা লেগেছে। গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালের পর ফাইনালের ভেন্যু বার্বাডোজে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট ছিল না।

এবারই প্রথম ২০টি দল নিয়ে হয়েছে টি-২০ বিশ্বকাপ, টুর্নামেন্টটির ইতিহাসে যা সর্বোচ্চ। সামনে দলের সংখ্যা আরও বাড়ানো হবে কি না, সে আলোচনাও উঠেছে। তবে আইসিসির কর্মকর্তারা ক্রিকবাজকে বলেছেন, দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এখনই তাদের নেই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!