ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জনপ্রিয় লিগে এবারও ডাক পেলেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ২ জুলাই ২০২৪
জনপ্রিয় লিগে এবারও ডাক পেলেন শরিফুল
শরিফুল ইসলাম। ফাইল ফটো

টি-২০ বিশ্বকাপের ব্যস্ততা শেষ। এখন শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মহারণ। ১ জুলাই থেকে শ্রীলংকায় শুরু হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। যেখানে এরই মধ্যে অংশ নিয়েছেন তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

এবার তাদের সঙ্গে এলপিএলে যোগ দেওয়ার অপেক্ষা আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে বুধবারই দেশ ছাড়বেন তিনি। আগামীকাল দুপুর ২.৩০ টায় শ্রীলংকার বিমান ধরছেন তিনি। অনলাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

চলমান আসরে শরিফুল খেলবেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। আগের আসরগুলোতে বি-লাভ ক্যান্ডি নামে অংশ নিয়েছিল তারা। এবার নাম আর ফ্র্যাঞ্চাইজ বদলে তারা খেলছে নতুন নামে। যদিও দলের মূল খেলোয়াড়দের অনেকেই আছেন এবারও। 

Advertisement

ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুশমন্থ চামিরা কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটাররা। এবারে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরিফুল।

এবারের এলপিএলে শুরুটা ভালোই করেছে শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। প্রথম ম্যাচেই তারা  হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সকে হারিয়েছে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) তারা খেলছে কলম্বোর বিপক্ষে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!