ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ ব্যর্থতায় বড় শাস্তি পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ৫ জুলাই ২০২৪
বিশ্বকাপ ব্যর্থতায় বড় শাস্তি পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আসরটিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। এরপর থেকেই সমালোচিত হচ্ছে দেশটির ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পিসিবির সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল তিন ক্রিকেটারের কাছে। ব্যাটিংয়ে বাবর-রিজওয়ান এবং বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি। তবে পিসিবির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই তিন ক্রিকেটার। 

এবার তার শাস্তিই হয়তো পেলেন বাবর-রিজওয়ানরা। এই তিন ক্রিকেটারকে গ্লোবাল টি-২০ লিগের ছাড়পত্র দেয়নি পিসিবি।

Advertisement

চলতি জুলাইয়ে শ্রীলংকা, যুক্তরাষ্ট্র ও কানাডার টি-২০ লিগ খেলবেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এরই মধ্যে বিভিন্ন লিগে ১২ জন খেলোয়াড়কে ছাড়পত্র দিয়েছে পিসিবি।

তবে কানাডার গ্লোবাল টি-২০ খেলতে ছাড়পত্র (এনওসি) মেলেনি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও রিজওয়ানের। কানাডার ফ্র্যাঞ্চাইজি দল ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে একই দলে জুটি বাধার কথা ছিল বাবর-রিজওয়ানের।

অন্যদিকে, টরেন্টো ন্যাশনালস দলের স্কোয়াডে ছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকা সত্ত্বেও ছাড়পত্রের জন্য এমন পরিস্থিতির মুখে পড়লেন এই তিন ক্রিকেটার। 

তাই বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ ব্যর্থতার কারণেই তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে পিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!