ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নাফিসকে দেখতে হাসপাতালে মাশরাফী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৫১, ৫ জুলাই ২০২৪
নাফিসকে দেখতে হাসপাতালে মাশরাফী
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপ মিশন শেষে বিশ্রামে বাংলাদেশ দল। ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে আছেন দলের সাপোর্ট স্টাফরাও। এই সময়ে নিজেদের মতো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করেন নাফিস ইকবাল। দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। আর সেখানেই হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হাসপাতালে আনা হয় বিকেলে। এরপর সন্ধ্যা গড়ানোর পর তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সতীর্থ হলেও নাফিস ছিলেন মাশরাফীর খুব কাছের বন্ধু।

Advertisement

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখন আবার ডাক্তার আসবে, যা দেখেছি আল্লাহর রহমতে ভালো আছে। যা দেখেছি সো ফার ভালো, এনজিওগ্রাম করছে ব্রেইনে। এর আগে বল লাগার কারণে ওর একটা প্লেট ছিল চোখে, সেজন্য এমআরআই করতে পারিনি। ব্রেন এনজিওগ্রাম সম্ভবত ওটা করেছে। এখন ভালো আছে।’

এর আগে নাফিস ইকবালের মাইনর স্ট্রোক হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘নাফিসকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তার মাইনর স্ট্রোক হয়েছে। ঢাকায় বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!