ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাড়ে তিন বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ৬ জুলাই ২০২৪
সাড়ে তিন বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান
ফাইল ছবি

দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে পাকিস্তান।

২৪ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২৬ ও ২৮ নভেম্বর। পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। এরপর ৩ ও ৫ ডিসেম্বর টি-২০ সিরিজের বাকী ম্যাচ খেলবে দু’দল।

Advertisement

২০২১ সালের এপ্রিলে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিলো পাকিস্তান ক্রিকেট দল। সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো পাকিস্তান। টেস্টে হোয়াইওয়াশ ও টি-২০তে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো সফরকারীরা।

২০১৮ সালের পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেনি পাকিস্তান। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তাদেরকে হোয়াইটওয়াশ করেছিল উপমহাদেশের দলটি।

জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলের সূচি: 

২৪ নভেম্বর ২০২৪: প্রথম ওয়ানডে, বুলাওয়ে
২৬ নভেম্বর ২০২৪: দ্বিতীয় ওয়ানডে, বুলাওয়ে
২৮ নভেম্বর ২০২৪: তৃতীয় ওয়ানডে, বুলাওয়ে

১ ডিসেম্বর: প্রথম টি-২০, বুলাওয়ে
৩ ডিসেম্বর: দ্বিতীয় টি-২০, বুলাওয়ে
৫ ডিসেম্বর: তৃতীয় টি-২০, বুলাওয়ে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!