ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রোনালদোকে কেন ‘মিশ্চিয়ানো পেনালদো’ বলা হয়েছিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৩, ৯ জুলাই ২০২৪
রোনালদোকে কেন ‘মিশ্চিয়ানো পেনালদো’ বলা হয়েছিল
ক্রিস্টিয়ানো রোনালদো

চলমান ইউরোর এবারের আসরে নিজেদের যাত্রাটা দীর্ঘ করতে পারেনি পর্তুগাল। ফ্রান্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এরই মাঝে তাকে নিয়ে হাস্যরসে মেতে ওঠে বেশ কিছু গণমাধ্যম।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো। তখন বিবিসি চ্যানেলে ভেসে ওঠে ‘মিশ্চিয়ানো পেনালদো’ লেখা। যার বাংলা অর্থাৎ পেনাল্টি মিস করা রোনালদো। এমন লেখা দেখে চারদিকে সমালোচনার ঝড় ওঠে।

অবশেষে ‘মিশ্চিয়ানো পেনালদো’ লেখার কারণ ব্যাখ্যা করেছে বিবিসি। এক বিবৃতিতে তারা জানায়, লেখাটি এমনিতেই চলে এসেছে। সেখানে রোনালদোকে কটাক্ষ করতে কিছু লেখা হয়নি বলেও দাবি করেছে তারা। 

বিবৃতিতে বিবিসি লিখেছে, ‘ওই লেখাটি এমনিতেই চলে এসেছে। এমন লেখা আমরা ম্যাচ ডেতে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি। এটার মধ্য দিয়ে রোনালদোকে তেমন অপরাধী চিহ্নিত করা হয়নি। আমরা পুরো ম্যাচ জুড়ে রোনালদোকে সমর্থন করে তার পক্ষে কথা বলেছি।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘ম্যাচের আগে হোসে ফন্তে রোনালদোর সততা নিয়ে আলোচনা করছিলেন। রোনালদোর মুভমেন্ট নিয়ে লিনেকার ও শেয়ারার দীর্ঘক্ষণ অ্যানালাইসিস চালিয়েছেন।’

সেখানে এরপর বলা হয়েছে, ‘টাইব্রেকারে প্রথম পেনাল্টি নেয়ায় রোনালদোর সাহসেরও প্রশংসা করেছেন তারা। হ্যাঁ, এটা ঠিক যে কিছু মানুষ এটাতে (রোনালদোকে পেনালডো বলায়) কষ্ট পেয়েছে। আমরা এটি বিবেচনায় রাখছি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!