[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪
যে একাদশে নামছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস
ছবি- সংগৃহীত
ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে জিতলেই শিরোপার মঞ্চে পা রাখবে বিজয়ী দল। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউই ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।
ইনজুরি শঙ্কা থাকলেও ম্যাচের শুরুর একাদশে আছেন হ্যারি কেইন। ফাইনালে ওঠার লড়াইয়ে ৩-৪-২-১ ফরম্যাশনে খেলবে ইংল্যান্ড। অন্যদিকে লম্বা সময় কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা ডাচরা খেলবেন ৪-২-৩-১ ফরম্যাশনে।
.png)
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুয়েহি, বুকায়ো সাকা, কোব্বি মাইনু, ডেকলান রাইস, কাইরান ত্রিপিয়ার, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন।
নেদারল্যান্ডস একাদশ: বার্ট ভেরব্রুখেন (গোলরক্ষক), ডেঞ্জেল ডামফ্রিস, স্টিফেন ডি ভ্রিজ, ভার্জিল ভন ডাইক, নাথান আকে, জের্ডি স্কাউটেন, টিজ্জানি রেইজন্ডার্স, ডনিয়েল মালেন, জাভি সিমন্স, কডি গাকপো ও ডিপে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
লিংক সফলভাবে কপি হয়েছে!