[ খেলা ]
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে আছেন এক বাংলাদেশি
ছবি- সংগৃহীত
বেলফাস্টে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি জিম্বাবুয়ে। যেখানে স্বাগতিক আইরিশদের টস হেরে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। তবে শুরুটা বেশ ভালো করেছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.২ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। জয়লর্ড গাম্বি ৪২ আর প্রিন্স মাসভাউরে ১৮ রানে অপরাজিত আছেন।
এই টেস্টে জিম্বাবুয়ে তিনজনের অভিষেক ঘটিয়েছে। তারা হলেন-ওপেনার জয়লর্ড গাম্বি, উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে এবং অলরাউন্ডার ব্রায়ান বেনেট।
.png)
আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটিতে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!