ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘পান্ডিয়াকে অধিনায়ক না করে অবিচার করেছে ভারত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৬, ২৫ জুলাই ২০২৪
‘পান্ডিয়াকে অধিনায়ক না করে অবিচার করেছে ভারত’
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের পর বড় দুই পরিবর্তনের মধ্য দিয়ে গেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলটির হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। আর রোহিত শর্মার অবসরের পর টি-২০ সংস্করণের অধিনায়কত্ব উঠেছে সূর্যকুমার যাদবের কাঁধে। 

পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফের মতে, সূর্যকে বিবেচনা করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবিচার করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

গত ২৯ জুন বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন রোহিত শর্মা। নেতৃত্বশূন্য হয়ে পড়া ভারতের টি-২০র অধিনায়কত্ব সূর্যকুমারের কাঁধে তুলে দেয় বিসিসিআই। অথচ ২০২২ এর টি-২০ বিশ্বকাপের পর থেকে ২০২৪ এর জানুয়ারি—১৪ মাসে রোহিতের অনুপস্থিতিতে পান্ডিয়াই ছিলেন ভারতের টি-২০ দলের অঘোষিত অধিনায়ক। 

Advertisement

পান্ডিয়ার নেতৃত্বে ৬ টি-২০ সিরিজের পাঁচটিই জেতে ভারত। পান্ডিয়ার তুলনায় সূর্যকুমারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না বললেই চলে। 

রোহিত থাকা অবস্থায় ভারতের টি-২০ দলের সহ অধিনায়কও ছিলেন পান্ডিয়া। অবসরে রোহিত যাওয়ার পরই ভারতের অধিনায়ক হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে থাকে ভারত। 

তবে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, ‘ফিটনেস ইস্যুতে পিছিয়ে পড়েছেন তিনি (পান্ডিয়া)।’

পান্ডিয়াকে অধিনায়ক না করা রশিদের কাছে স্রেফ একটা অজুহাত। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আনফিট ঘোষণা করে তাকে (পান্ডিয়া) সার্টিফিকেট দিতে পারত। বলতেই পারত তার ফিটনেসের সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা সেরা পর্যায়ে না থাকলেও অনেক গ্রেট অধিনায়কেরা সফল হয়েছেন। আমার কাছে এটা শুধুই অজুহাত মনে হয়েছে।’ 

সূর্যকুমারকে অধিনায়ক করার ব্যাপারে বিসিসিআইয়ের ভবিষ্যৎ নিয়ে আরো চিন্তা করার দরকার ছিল মনে করেন রশিদ। পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সূর্যকুমার যাদব যদি না থাকত, তাহলে যৌক্তিকভাবে অধিনায়ক হতো ঋষভ পন্ত। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!