রোলা গাঁরোতে ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্ল্যামের মাঝে রেকর্ড ১৪টি শিরোপা জিতেছেন নাদাল। প্রথম রাউন্ডে বিশ্বের ৮৩তম র্যাঙ্কধারী মারটন ফুকসোভিকসকে ৬-১, ৪-৬, ৬-৪ গেমে পারজিত করে অলিম্পিক সিঙ্গেলসের শুভ সূচনা করেছেন স্প্যানিশ এই তারকা।
কোর্ট ফিলিপ চাট্রিয়ারে নাদাল প্রথম সেটে দ্বিতীয় ও ষষ্ঠ গেমে ব্রেক পয়েন্ট তুলে নেন। দ্বিতীয় সেটে নাদাল উরুর ইনজুরিতে কিছুটা অস্বস্তি অনুভব করায় ফুকসোভিকস তার সুযোগ নিয়ে ম্যাচে সমতা ফেরান।
.png)
২০০৮ অলিম্পিকের সিঙ্গেলসে স্বর্ণ ও আট বছর পর রিওতে ডাবলসে চ্যাম্পিয়ন নাদাল শেষ সেটে শুরুতেই সমস্যায় পড়েন। কিন্তু দারুণভাবে ফিরে এসে পঞ্চম গেমে ব্রেক তুলে নিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
এর আগে শনিবার স্প্যানিশ সেনসেশনে কার্লোস আলকারাজের সাথে ডাবলসে জুটি বেঁধে অলিম্পিক মিশন শুরু করেছিলেন নাদাল। রোলা গাঁরোতে এ পর্যন্ত ১০ বার একে অপরের মোকাবেলা করেছেন নাদাল ও জকোভিচ।
এ পর্যন্ত ফরাসি রাজধানীতে হেড-টু-হেড লড়াইয়ে নাদাল ৮-২ ব্যবধানে এগিয়ে রয়েছেন। ২০০৬ সালে প্রথমবার প্যারিসে তাদের দেখা হয়েছিল।