ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২৭ বছরের আক্ষেপ ঘুচে ভারতকে খোঁচা থিকসানার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৪, ৮ আগস্ট ২০২৪
২৭ বছরের আক্ষেপ ঘুচে ভারতকে খোঁচা থিকসানার
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাই। দ্বিতীয় ম্যাচে ৩২ রানের জয় পায় স্বাগতিক শ্রীলংকা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোহিত-কোহলিদের ভারতকে পাত্তাই দেয়নি নতুন অধিনায়ক চারিথ আসালঙ্কার নেতৃত্বাধীন শ্রীলংকা দল। জিতেছে ১১০ রানের বিশাল ব্যবধানে।

নতুন কোচ গৌতম গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ। ২৭ বছর পর শ্রীলংকার বিপক্ষে ভারত হেরেছে ওয়ানডে সিরিজ। এরই মধ্যে বড়সড় খোঁচা দিলেন শ্রীলংকার তারকা স্পিনার মহেশ থিকসানা। তার কথায়, ভারত নিজেদের দেশে ছোট মাঠে খেলে অভ্যস্ত বলেই বিপদে পড়েছে।

সিরিজ জয়ের পর শ্রীলংকার স্পিনার মহেশ থিকসানা বলেন, ‘ভারতে ওরা ছোট মাঠে খেলে অভ্যস্ত, আর ভালো উইকেটও পাওয়া যায় ওখানে। কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে আমরা জানতাম, উইকেটে যদি একটু টার্ন থাকে তাহলেই আমরা ম্যাচে রং বদলে দিতে পারব। কারণ আমাদের দলে বেশ ভালো স্পিনার রয়েছে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমাদের খেলোয়াড়রা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, ফলে কোনও অসুবিধা হয় না। এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে, এই ম্যাচে খেলতে পেরে খুব ভালো লাগছে। আর ২৭ বছর পর অবশেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে গর্বিত বোধ করছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!